• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২,৫০০ মিটার জাল ও ৬টি গড়া জব্দ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে ইন্দুরকানী উপজেলায় অভিযান পরিচালনা করে ২,৫০০ মিটার ইলিশ মাছ ধরার জাল ও ৬টি গড়া জাল জব্দ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় অবহিতকরণ সভা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রমের মাধ্যমে জেলেদের সচেতন করা হলেও কিছু অসাধু জেলে রাতের অন্ধকারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছে বলে জানা গেছে।
এ প্রেক্ষিতে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পাড়েরহাট ইউনিয়নের গাজিপুর এলাকার বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। এ সময় ২,৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি গড়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, “১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫) পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বিক্রি ও বিনিময়ও নিষিদ্ধ। কেউ এই আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকের অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category