• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত : বিক্রম মিশ্রি

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। একই সঙ্গে আগামী নির্বাচনের পর গঠিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে দিল্লি প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
রোববার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিক্রম মিশ্রি বলেন, ভারত চায় বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। নির্বাচন শেষে যে সরকার ক্ষমতায় আসবে, ভারতের পক্ষ থেকে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে। আমরা আশা করি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণমূলক নির্বাচনের অর্থ কি সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বোঝায় এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, এটা বাংলাদেশের জনগণ, সিভিল সোসাইটি এবং কর্তৃপক্ষের ওপর নির্ভর করে। আমাদের বিশ্বাস, বাংলাদেশ এমনভাবে নির্বাচন আয়োজন করবে যাতে তা বিশ্বে গ্রহণযোগ্য হয়। বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে পছন্দের সরকার বেছে নিতে পারে এটাই ভারতের প্রত্যাশা।
বর্তমান সরকারের বৈধতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই তাদের সঙ্গে কাজ করে আসছে।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রাপ্ত অনুরোধটি ভারত পর্যালোচনা করছে। বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, তাই এ মুহূর্তে এ নিয়ে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category