• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাহাড়ে ধর্ষণ অভিযোগে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পাহাড়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলোচিত ঘটনার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। সেই প্রতিবেদনের তথ্য উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মো. জাহাঙ্গীর আলম বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, মেডিকেল রিপোর্টে সেখানে ধর্ষণের কোনো প্রমাণই মেলেনি। পাহাড়ের সাধারণ মানুষের সহযোগিতায় আমরা ঘটনাটি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পেরেছি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা এবং দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানোর মতো ঘটনাগুলো আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটি চক্রান্ত। এই ষড়যন্ত্রের পেছনে ফ্যাসিস্ট চক্রের সহযোগীদের হাত রয়েছে, যা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমায় আমাদের প্রধান উপদেষ্টাকে অবমাননাকরভাবে উপস্থাপনের যে খবর এসেছে, এবং অসুরের মুখে দাঁড়ি লাগানোর ঘটনাটির মধ্যেও তার যোগসূত্র রয়েছে বলে আমরা মনে করি।
জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা, গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং পূজামণ্ডপ কমিটিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই কুচক্রী মহলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category