• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপারের ওপর হামলা

মোঃ আল আমিন :
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : এবার নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে নরসিংদী পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী পৌরসভার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার প্রায় ইজারার টাকা তুলতে বাধা দেয়। এর আগেও আমাদের দুইজন লোককে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিল। আজকেও আরশীনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করছিল। এখন আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেয়- তাহলে আমাদের দেয়া সরকারকে ২৫ লাখ টাকা ফিরিয়ে দেয়া হোক।
অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। এ সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কিসের টাকা তোলা হচ্ছে? টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এরই মধ্যে ৩০ থেকে ৩৫ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। তখন আমি অজ্ঞান হয়ে যাই। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আমাকে রাজারবাগ হাসপাতালে প্রেরন করা হয়
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার এবং নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার ওপর যেকোনো সময় হামলার আশঙ্কার কথা জানান।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছেন, তিনিই এবার চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন।
অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর দৃঢ় অবস্থান নরসিংদীর অপরাধ চক্রে ভীতির সঞ্চার করেছিল। সেই সাহসী অফিসার আজ নিজেই দুষ্কৃতিকারীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন।

মাধবদীতে কাঁচা মরিচের দাম ৪০০ টাকা ছাড়ালো, সবজির দাম ঊর্ধমুখী
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি : এবার কাঁচা মরিচের দাম ৪০০ টাকা ছাড়ালো নরসিংদীর মাধবদী বাজারে। খুচরা বাজারে এখন এক কেজি কাঁচা মরিচের দাম ৪২০ টাকার আশপাশে। অবশ্য সাধারণ ক্রেতারা একসঙ্গে এক কেজি কাঁচা মরিচ কেনেন না। ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে তাঁদের অন্তত ১’শ টাকা থেকে ১১০ টাকা খরচ করতে হচ্ছে। পাঁচ দিন আগেও এক কেজি মরিচের দাম ছিল ২২০-২৫০টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০০-১৩০ টাকা করে। গত আগস্টের মাঝামাঝি সময়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছিল।
শুক্রবার মাধবদী বাজার, পাঁচদোনা বাজার, শেখেরচর বাজার, আব্দুল্লাহ বাজার ও আশপাশের ছোট ছোট বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে কাঁচা মরিচের দামের এ তথ্য জানা গেছে।
মাধবদী বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় অর্ধশতটির মতো সবজির দোকান রয়েছে। শুক্রবার সকালে এই বাজারে গিয়ে দেখা গেল, কোনো সবজির দোকানেই ৪০০ টাকা কেজির নিচে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে না। আর মান একটু ভালো হলে সেই দাম আরেকটু বেশি রাখা হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, গত তিন দিনে দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রায় একই সময়ে পূজার ছুটিতে পণ্য আমদানির পরিমাণ কমেছে। এতে সব মিলিয়ে বাজারে কাঁচা মরিচসহ সবজির সরবরাহ কমেছে। এ কারণে দাম বেড়েছে। অন্য সবজির দামও বাড়তি। শুধু কাঁচা মরিচ-ই নয়, বাজারে বেশির ভাগ সবজির দামও বাড়তি। টানা কয়েক দিনের বৃষ্টিতে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। শীতের আগাম সবজির দাম তুলনামূলক বেশি বেড়েছে। শিমের দাম এক সপ্তাহের ব্যবধানে ১৫০ টাকা থেকে ২৪০ টাকা পর্যন্ত উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ৩০-৪০ টাকা করে বেড়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের মাছ, মুরগি, ডাল ও চালের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে।
মাধবদী বাজার ঘুরে দেখা গেছে, এখন এক কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়, যা সপ্তাহখানেক আগে ছিল ১০০ টাকার আশপাশে। আর ছয়-সাত দিন আগে ধরনভেদে এক কেজি বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছিল, যা আজ শুক্রবার বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকায়। যদিও সবচেয়ে চড়া দাম গোল বেগুনের; কেজি ১৫০/১৬০ টাকার ওপরে। অন্যান্য সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে। দাম বাড়ার পরে পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দুল, প্রভৃতি সবজি ৭০-৮০ টাকায় এবং কাঁকরোল, করলা, ঢ্যাড়স, বরবটি ১০০ টাকায়, লাউ প্রতি পিস (ছোট ও বড়) ৮০-১২০ টাকায় এবং জালি প্রতি পিস ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৭০-৮০ টাকার নিচে তেমন কোনো সবজি কেনা যাচ্ছে না। বাজারে সবজির মধ্যে কেবল কাঁচা পেঁপে কম দামে ২০-২৫ টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে। আর শাপলার আঁটি ২০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কচুর মুখি ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাকি প্রায় সব সবজির দাম ৮০ টাকার উপরে রয়েছে। এর মধ্যে বেশিরভাগ সবজির দামই কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে।
পাঁচদোনা বাজার ও আব্দুল্লাহ বাজার ঘুরেও কাছাকাছি দাম দেখা গেছে।
মাধবদী বাজারের সবজি বিক্রেতা আনোয়ার হোসেন আনু জানান, “বর্তমান বাজারে দেশে উৎপাদিত কাঁচা মরিচ ও টমেটো নেই বললেই চলে। যেসব কাঁচা মরিচ ও টমেটো বিক্রি হচ্ছে, তার প্রায় পুরোটাই ভারত থেকে আমদানি করা। কিন্তু পূজার ছুটির কারণে এসব পণ্যের আমদানি কমেছে। অন্যদিকে দুই-তিন দিন বৃষ্টির কারণে দেশীয় সবজির সরবরাহও কিছুটা কম। এসব কারণে সবজির দাম এতটা চড়া।”
মাধবদী বাজারের চাউল ব্যবসায়ী ওসমান টের্ডাসের মালিক ওসমান গনি বলেন, সবজির দামে কোনো লাগাম নেই। তিন-চার পদের সবজি কিনলেই ৪০০-৫০০ টাকার ওপরে চলে যাচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা মাছ গোস্তের পাশাপাশি এখন সবজিও কিনে খেতে পারছে না। দিশেহারা হয়ে পড়েছে মাধবদীর খেটে খাওয়া সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category