• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে দুধর্ষ ডাকাতি, নগদ অর্থ, সোনা লুট

এস ও টুটুল :
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
oplus_0

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর ৩১নং ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম এলাকায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে সোয়া ৩টার মধ্যে স্থানীয় বাসিন্দা সোবাহানের বাড়িতে
সংঘটিত এ ঘটনায় মুখোশধারী ৭-১০ জন সশস্ত্র ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ঘটনার পর পশ্চিম ধীরাশ্রম এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ছোটখাটো চুরি-ছিনতাই হলেও এমন দুর্র্ধষ ডাকাতির ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। ভুক্তভোগী পরিবার দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতের অন্ধকারে হঠাৎ ঘরের দরজা ভেঙে কয়েকজন মুখোশধারী ডাকাত ভিতরে ঢুকে পড়ে। হাতে দেশীয় অস্ত্র নিয়ে তারা ভয়ভীতি দেখিয়ে সবাইকে জিম্মি করে রাখে। পরিবারের নারী সদস্যদের সামনে রেখে একে একে ঘরে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ তুলে নেয় ডাকাত দল। ডাকাতির পুরো সময়টুকু পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন।
পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category