• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

শাহিন মিয়া :
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের মতবিনিময় সভা হয়েছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে জেলা জামায়াত নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী মাওলানা আব্দুল করিম সরকার ও সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। মতবিনিময়ের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শহর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ুন ফারহান সাদিক। মতবিনিময় সভা উপস্থাপন করেন মাওলানা জোবায়ের আলী।
মতবিনিময় সভায় জামায়াতের জেলা আমীর বলেন, বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ই আগস্টের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, যেখানে কোনো শোষণ, বৈষম্য ও জুলুম থাকবে না। মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে। এই দাবিতে জামায়াতে ইসলামী দেশব্যাপী আন্দোলন করছে। এই আন্দোলনের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গাইবান্ধায়ও স্থানীয় পৌরপার্ক শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের পাঁচদফা দাবি সমূহ হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category