• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় জমিজমার দ্বন্দ্বে এক জনকে খুন’ আটক ১

আতাউর শাহ্ :
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে মো. লিয়াকত সরদার নামের একজনকে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের বিয়াই মঞ্জুরুল বাদী হয়ে তাই পাঁচ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর মো. সাঈদ হোসেন নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত সাঈদ হোসেন উপজেলার স্বরুপপুর গ্রামের মোঃ আনিসুর রহমানের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার স্বরুপপুর গ্রামের মঞ্জুরুল আলমের জমিতে গিয়ে দেখেন তার রোপনকৃত ধান জমিতে ধান নাই। এরপর সে হাট চকগৌরী গেলে একই গ্রামের প্রতিপক্ষ আনিসুর রহমানের সাথে দেখা হয়। সেখানে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আনিসুরের ছেলে সাঈদ মঞ্জুরুলকে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র সুলপী দিয়ে হামলা করলে মঞ্জুরুল দৌড়ে পালিয়ে যায়। সেখানে থাকা তার বেয়াই লিয়াকত সরদারের পেটে সুলপীটি ঢুকিয়ে দেয় সাঈদ। এতে সে মারাত্মক ভাবে আহত হন। সে সময় হাটের লোকজন সাঈদকে গণ পিটুনি দিয়ে লিয়াকতকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় বাজারে উপস্থিত লোকজনের গণপিটুনি খেয়ে সাঈদও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে লিয়াকতের মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, মামলা দায়ের হওয়ার পর আটককৃত সাঈদ হোসেন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি ছিলেন। ভিকটিমের মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সকাল ১০ টার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় আমরা নওগাঁ সদর থেকে তাকে আটক করি এবং বেলা তিনটার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category