• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুুতিুলক সভা বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রার যৌথ বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফয়সাল, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা আনছার ভিডিপি অফিসার মোঃ সুমন মিয়া, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি এ্যাডঃ অম্বিকা চরন সানা, সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাধারন সম্পাদরা উপঙস্থিত ছিলেন।

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কারিতাসের মিল কোঅর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেন, মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, ইউপি সদস্য আবু হাসান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, কুদরত উল্যাহ ফারুক, সিএসও নেটওয়ার্কের সদস্য মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন প্রমুখ।

কয়রায় শারদীয় দুর্গাপূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপুজা নিবিঘ্ন পালন উপলক্ষে পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান মনি, মঞ্জুর মোর্শেদ, আবুল বাশার ডাবলু, ডাঃ নুর ইসলাম খোকন,পুজা পরিচালনা কমিটির এ্যাডঃ প্রমথ চন্দ্র মন্ডল, রাম কৃষ্ণ দাস, অর্পন সানা, অরবিন্দ কুমার মন্ডল, নিরঞ্জন মন্ডল, যুবদল নেতা ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।

কয়রায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এতে আলোচনায় বক্তব্য রাখেন কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফয়সাল, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মামুন মাতুব্বর, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কয়রা বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলম প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্য বিভিন্ন আলোচনার পাশাপাশি কয়রার সার্বিক আইন শৃঙ্খলার উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category