• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মাওলানা আব্দুর রশিদের পুত্র মোঃ হারুন অর রশিদ ওরফে আজম। তিনি ইসলামপুর যুব সমাজ( ইয়ুস) এর সভাপতি ও কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর ইসলামপুর মধ্যপাড়া জান্নাতুল বাক্বী ইদগাহের সামনে আমার বিরুদ্ধে মানববন্ধনের মাধ্যমে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। ঐ মানববন্ধনে উপস্থিত ব্যাক্তিবর্গের অধিকাংশ ছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে জড়িত। তারা দির্ঘদিন ধরে ইদগাহ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তারই রেশ ধরে কিছু সুবিধাবাদী মানুষের ছত্র ছায়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি ইসলামপুর যুব সমাজ(ইয়ুস) এর সকল কর্মসুচী যেমন, বাৎসরিক ওয়াজ মাহফিল, ইদগাহ মাঠ ভরাট ও সংস্কার, এ বছরের পুশুর হাটের আয়ের উৎসহের সকল আয় ব্যায়ের হিসাব নিকাশ সংগঠনের সদস্যদের সামনে উপস্থাপন করেছি। এমনকি হিসাব নিকাশের ব্যাপারে স্বাক্ষর গ্রহন করা হয়েছে। যারা উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেছে তারা আমাদের ঈদগাহ মাঠের সদস্য না। এমনকি তারা ইয়ুসের সদস্য কিংবা মুসুল্লিও না। সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ ধরনের অভিযোগ করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

কয়রায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই পুরুষ্কার বিতরন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। এ সময় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপার ভাইজার মোঃ মোহসিন আলী, কয়রা মদিনবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, সুপার, মাওলানা রইজ উদ্দিন, মাওলানা নিয়মাতুুল্যাহ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বিএম আঃ রাজ্জাক, দিপক কুমার মিস্ত্রী, আঃ রউফ, মোঃ হুমায়ুন কবির, মেসবাহ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category