• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র শান্তি পদযাত্রা ও আলোচনা সভা

মোঃ আল আমিন :
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : “সন্ত্রাস নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি। এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি।” – এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫ উপলক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নরসিংদী সদর শাখার আয়োজনে রোববার (২১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন, শান্তি পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
সদর পিএফজি’র পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর জেলা সুজন সম্পাদক হলধর দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল্লাহ খন্দকার, পিস অ্যাম্বাসেডর এডভোকেট রাজিয়া সুলতানা জুপি, নরসিংদী জেলা রিপোর্টার’স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক পিএফজি সদস্য মনিরুজ্জামান মনির, পিএফজি সদস্য মনজিল এ মিল্লাত, সদস্য মোস্তাক ভুইয়া, ওবায়দুল কবীর, মো: দেলোয়ার হোসেন ভূইয়া, সতীশ চন্দ্র বিশ্বাস, কাজী নজরুল ইসলাম, সুজন সুশাসনের জন্য নাগরিক মাধবদীর সম্পাদক মো: আল আমিন, সানজিদা আক্তার রুমা, সদর সুজনের সম্পাদক সবুজ মিয়া প্রমুখ।
আলোচনা শেষে “ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগান নিয়ে শান্তি পদযাত্রার র‌্যালী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category