• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ১০ বছরের শিশু মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা

এস ও টুটুল :
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় ১০ বছরের এক মাদ্রাসাছাত্রীকে চকলেট ও আদার প্রলোভন দেখিয়ে দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার মোঃ কালু মিয়ার (৫০) বিরুদ্ধে।
ভুক্তভোগীর বড় বোন জুলিয়া আক্তার পূবাইল থানায় দায়েরকৃত অঅভিযোগে জানান, তার ছোট বোন স্থানীয় একটি এলাকার মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনই সে স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্তের দোকানের সামনে দিয়ে যাতায়াত করত এবং মাঝে মধ্যে দোকান থেকে চকলেটসহ প্রয়োজনী জিনিস কিনত। এসময় দোকানদার কালু মিয়া নানাভাবে বালিকাকে বিরক্ত করত। বিষয়টি টের পেয়ে পরিবার তাকে সর্তক করলেও অভিযুক্ত তার কুকর্ম থেকে বিরত হয়নি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশু আদা কিনতে গেলে আসামী কালু মিয়া দোকানে আদা আছে বলে প্রলোভন দেখায়। শিশুটি দোকানে প্রবেশ করলে অভিযুক্ত কৌশলে দোকানের পর্দা নামিয়ে ফোনে অশ্লীল ভিডিও দেখায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশু জুই ভয়ে চিৎকার করে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। পরবর্তীতে স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় বিষয়টি থানায় অভিযোগ আকারে দাখিল করেন শিশুটির বোন। অভিযোগ তদন্ত করে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category