• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় প্রতিবন্ধি সদস্যদের দুর্যোগে করনীয় বিষয়ে সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় ডিআইডিআরএম প্রকল্পের উদ্যোগে দুর্যোগে প্রতিবন্ধি সদস্যদের করনীয় বিষয়ে ষাণ্মাসিক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশ আয়োজনে ও সিবিএম গ্লোবালের সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভুতী ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ-আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশীদ। এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুল খালেক, শেখ জাহাঙ্গীর কবির টুটুল, মোনায়েম বিল্লাহ,
ইউপি সদস্য আবুল হাসান, মোঃ শাহাদাত হোসেন, মোঃ কামাল হোসেন, মাওলানা মাসুদুর রহমান, মাসুম বিল্লাহ মিন্টু, কারিতাসের ফিল্ড অফিসার হাসিবুল হোসেন টুটুল, ডিআইও অফিসার
আব্দুল্যাহ আল সায়েম, কারিতাসের রিতা মন্ডল, সিমসন রমীও বিশ্বাস, সুদেব সরকার, প্রতিবন্ধি সদস্য শাহাবাজ হোসেন, ফাতিমা খাতুন প্রমুখ।


কয়রায় পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় উপজেলা পর্যায়ে বহুপক্ষীয় অংশীদারদের পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়রা মানবকল্যান ইউনিট কার্যালয়ে উত্তরনের উদ্যোগে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেটর বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় এতে মুল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন উত্তরনের এক্সসেস প্রকল্পের কাে-অডিনেটর মোঃ ফয়সাল মন্ডল । কর্মশালায় আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ কামাল হোসেন, আব্দুর রউফ, মোঃ গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান লিটন, সমাজ সেবক আনোয়ার হোসেন, গাজী সিরাজুল ইসলাম, ডাঃ নুর ইসলাম খোকন, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, মোঃ আসলাম চৌধুরী, ইউপি সদস্য মহষিশ সরদার, মোল্যা মনিরুজ্জামান, চঞ্চল মন্ডল প্রমুখ। সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ উপজেলা পানি কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category