সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে নারীদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে সম্পৃক্তকরণের লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম,সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার,সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসানুল ছগির প্রমুখ। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।