• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় নদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার লাশ

বায়েজীদ :
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাসমিন আরা নাজ (২৮) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে।
তাসমিন আরা নাজ গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
নদী হতে ভাস্যমান অবস্থায় তার মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার শিক্ষক সমাজের মধ্যে আতংঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলার শিক্ষক সমাজ ও সচেতন মানুষ ক্ষোভ জানিয়ে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক পোস্ট করছে। এ ঘটনায় রহস্য উৎঘাটনে আইন শৃংখলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় কামনা করছেন তারা।
জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া সংলগ্ন ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘাঘট নদীতে একটি লাশ ভাসতে দেখে এসময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ।
গাইবান্ধা সদর থানার ওসি গণমাধ্যমে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category