• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রার আংটিহারা কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে আটক করেছে। এ সময় হরিণের ১ টি মাথা, হরিণ ধরার ৩ শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন, কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর পুত্র মিজানুর রহমান (৩০)। জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রাত ১ টার দিকে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারার রাস্তার উপর থেকে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়েছে। আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category