• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতাররা হলেন- মো. মাইন উদ্দীন (৩৬), বিল্লাল হোসেন (৩৮), মো. রাব্বি (২১), মো. সোহেল হাসান রাফি (২১), আরিফ (২৩), নাদিম (১৯), মো. শুক্কুর হাওলাদার (২৫), শিহাব মুন্সি (২৫), মো. জুয়েল (৩০), সাদ্দাম মোল্লা (২৭), মো. রানা (১৯) এবং মো. নাজমুল (১৯)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টার মধ্যে বাংলামোটর ও গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category