• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আম বাগান থেকে ১৮ টি ককটেল উদ্ধার

আতাউর শাহ্
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায় আম বাগান থেকে ১৮ টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় এলাকার জনৈক ভুট্টুর আম বাগান থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছে থানা পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দীকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ওই আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগে ভরানো ১৮টি ককটেল উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো প্রাথমিকভাবে তাজা মনে হলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। এছাড়া কারা, কি উদ্দেশ্যে ককটেলগুলো আম বাগানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে এবং জড়িততদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category