• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে : মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী গতকাল বুধবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেছেন ঢাকাবিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের যে নিরঙ্কুশ বিজয়, এর প্রভাব চাকসু, রাকসু ও জাকসুতেও পড়বে এবং সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে। তিনি বলেন মানুষকে ভয় দেখিয়ে বা কাউকে ধমকদিয়ে শিবির বিজয়ী হয়নি, শিবির বিজয়ী হয়েছে মানুষকে ভালোবেসে, মানুষকে শ্রদ্ধা ও সম্মানকরে।
আগামী জাতীয়সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বেলা ২ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলা মশামীম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমি যখন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদ নির্বাচন করি তখন আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলার বিচার চলছিলো। ওই সময় আমি নির্বাচনে দাঁড়িয়েছি এ জন্য যে, আমার পিতা যদি মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করে থাকে তাহলে জনগন আমাকে ভোট দিবে না। আর যদি আমার বাবা অন্যায় নাকরে থাকে তাহলে জনগন আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। আমার বাবা মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করেনি বলেই জনগন আমাকে বিপুল ভোটে জয়ীকরেছে। ইনশা আল্লাহ আগামী জাতীয়সংসদ নির্বাচনেও আমাকে বিজয়ী করবে। পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নেরজবাবে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে সেই সরকার কোনোভাবেই ফ্যাসিস্ট হয়ে আবির্ভুত হতে পারবেনা। তিনি বলেন ১৯৭১ এর চেতনায় আমরা বিশ্বাসী। কারন ৭১ এর চেতনাছিলো শোষন-বৈষম্যের বিরুদ্ধের চেতনা। ৭১ এর চেতনার ধারাবাহিকতাই হচ্ছে ২৪ এর জুলাই আন্দোলনের চেতনা। সুতরাং আমাদেরকে সেই চেতনাধারন করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন আমরা লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি করিনা আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠনকরলে ওই সব অপকর্ম কাউকে করতেও দেবনা।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা আ: রাজ্জাক ও অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category