• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কমিউনিটি ব্যাংক ও নেক এক্সপ্রেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নেক মানি ট্রান্সফার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান নেক এক্সপ্রেস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে নেকএক্সপ্রেসের মাধ্যমে প্রবাসী আয় সংগ্রহে নতুন সুযোগ সৃষ্টি হলো। ফলে কমিউনিটি ব্যাংকের রেমিট্যান্স সেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত। অনলাইনে বিদেশ থেকে যুক্ত হন নেকএক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফরাজী।
এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ও ক্যামেলকোসামসুল হক সুফিয়ানী, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব ট্রেড অ্যান্ড রেমিট্যান্স মাহমুদুল আজিজ মোস্তাজী, হেড অবট্রেজারি (চলতি দায়িত্বে) অ্যাডাম পিউরিফিকেশন এবং হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান ।
অন্যদিকে,নেক এক্সপ্রেস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনি এবং সিনিয়র এক্সিকিউটিভ হাফেজ মিসবাহ উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে নেক এক্সপ্রেসের মাধ্যমে কমিউনিটি ব্যাংকেররেমিট্যান্স সংগ্রহ কার্যক্রম আরও সহজ ও গ্রাহকবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category