• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বাস থেকে বিপুল পরিমানের ফেন্সিডিল উদ্ধার, ৩ নারী মাদক কারবারী আটক

মোঃ আল আমিন :
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : ভারতীয় তৈরি বিপুল পরিমানের ফেন্সিডিলসহ তিন নারীকে আটক করেছেন নরসিংদীর বেলাবোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন-নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোলাকান্দাইল গ্রামের মৃত মিজান মিয়ার স্ত্রী রীনা বেগম (৪০), একই জেলার রূপগঞ্জ থানার ভূলতা গ্রামের সবুজ মীরের মেয়ে মনিকা বেগম (৩৫) ও সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার থানার লক্ষীপুর গ্রামের উবায়দুল হকের মেয়ে রাশেদা আক্তার (৩৫)। এসময় ঢাকাগামী একটি বাসে তল্লাসি চালিয়ে তাদের কাছ থাকা দুটি বস্তায় ১১০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্পেশাল টিম নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডে ঢাকাগামী ইউনিক পরিবহন বাসে অভিযান চলাকালীন সময়ে ওই তিন নারীর সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় সন্দেহজনক ২টি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুটি বস্তায় ১১০টি ভারতীয় তৈরি ফেন্সিডিল পাওয়া যায়। পরে আটককৃত ওই তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলাব থানায় মামলা দায়ের করা হয়।

নরসিংদীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় স্ত্রী তানিয়াকে (২৫) আটক করেন পুলিশ।
ভুক্তভোগী মোঃ হাসান মোল্লা (২৮) উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর গ্রামের শফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মোল্লা ট্রাক চালিয়ে প্রতিদিনের মত সকালে বাড়ি ফিরে আসেন। (মঙ্গলবার) সকালে বাড়িতে এসে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন তার পুরুষাঙ্গ দিয়ে রক্ত জড়ছে এবং মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে কাতরাছিলেন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী ঘাতক স্ত্রী তানিয়াকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসাইন বলেন, অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে রয়েছে, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী আটক
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদী পৌর শহর থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত শারমিন বেগম (২২) হবিগঞ্জের মাধবপুর থানার শাহপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। এসময় তার কাছ থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ফজলুল হক খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্পেশাল টিম পৌর শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকার মর্ডান পোল্ট্রি ফিডস দোকানের সামনে অভিযান চালিয়ে ওই নারীর কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category