• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে পৌর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি:
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌর বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পিরোজপুর পৌর বিএনপির উদ্যোগে পিরোজপুর পৌরসভার সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিলাস চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় একাধিক বক্তা বক্তব্যে বলেন, একটি মহল আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যে কোন মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল প্রতিহত করার জন্য দেশ ও জাতিকে সদা জাগ্রত ও সতর্ক থাকার কথা উল্লেখ করেন। তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -১ আসনে ধানের শীষের বিকল্প নাই। বক্তব্য রাখেন , পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক ছরোয়ার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা শ্রমিকদলের সভাপতি আ:ছালাম বাতেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসানুল কবীর লীন, আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন টিপু , সাংগঠনিক সম্পাদক মাহাতাপ হোসেন রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category