• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজনীতির আকাশে কালো মেঘ জমেছে: মোহাম্মদ শাহজাহান

একেএম শাহজাহান :
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : বর্ষার আকাশের মতো রাজনীতির আকাশেও কালো মেঘ জমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সোমবার (১ সেপ্টেম্বর) নোয়াখালীর মাইজদীতে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে রাজনীতির আকাশে জমে ওঠা এ মেঘে আর বৃষ্টি হবে না, তা আকাশেই থেকে যাবে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের কাছে এমপি-মন্ত্রী হওয়া তেমন কোনো বিষয় নয়, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহীদ জিয়ার আদর্শকে লালন করা। দেশের মানুষও শহীদ জিয়ার আদর্শকে পছন্দ করে। তিনি আরও বলেন, শহীদ জিয়া বিএনপি গঠন করে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। এখন তার পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শে সবাইকে অনুপ্রাণিত করছেন। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই শহীদ জিয়ার এ আদর্শকে ধ্বংস করবে। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ও দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন অতিথি ছিলেন। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই-আলম, মামুনুর রশিদ মামুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম ও বিএনপি নেত্রী শামিমা বরকত লাকি প্রমুখ বক্তব্য রাখেন।

নোয়াখালী সুবর্ণচরে পরকীয়া আড়াল করতে চুরির নাটক স্ত্রীর, মামলা করায় এলাকা ছাড়া স্বামী
একেএম শাহজাহান ঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জুবলি গ্রামে প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়ার ঘটনা আড়াল করতে নিজ ঘরে চুরির নাটক সাজিয়ে নগদ টাকা নিয়ে উধাও হলেন রোকেয়া বেগম নামের এক গৃহবধূ। এই ঘটনায় পরকীয়া প্রেমিক ও চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এতে নিরাপত্তাহীনতায় গত ছয় মাস ধরে এলাকা ছাড়া রয়েছেন ভুক্তভোগী স্বামী। রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম চর জুবলি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলে ধরেন স্থানীয় মৃত নুর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান। ভুক্তভোগী মো. নুরুজ্জামান অভিযোগ করে বলেন, প্রতিবেশী মোস্তফার সঙ্গে কয়েক বছর আগে পাশের একটি বর্গা জমি নিয়ে বিরোধ হয় তাঁর। ওই বিরোধের জেরে মোস্তফা তাঁর স্ত্রী রোকেয়া বেগমের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিশোধ নেয়ার চেষ্টায় লিপ্ত হন। বিষয়টি জানতে পেরে তিনি তাঁর স্ত্রী রোকেয়াকে শাসনের ভাষায় গালমন্দ করেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অফিসের কাজে তিনি ঢাকায় গেলে স্ত্রী রোকেয়া ক্ষুব্ধ হয়ে ওই রাতেই পরকীয়া প্রেমিক মোস্তফা, তার সহযোগী ফারুক, আবদুল করিম ও শাহারাজকে দিয়ে চুরির নাটক সাজিয়ে ঘরে থাকা নগদ ২ লাখ ২৫ হাজার টাকা সরিয়ে ফেলেন। পরে তিনি বিষয়টি জানতে পেরে নোয়াখালী জেলা জজ আদালতে মামলা করেন। নুরুজ্জামান বলেন, চুরির নাটকের দুইদিন পরই স্ত্রী রোকেয়া বেগম তাঁর বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে আদালতে দায়ের করা মামলার তদন্তে এবং স্ত্রী রোকেয়া বেগমের মুঠোফোনের কল লিস্টে প্রতিবেশী মোস্তফার সঙ্গে পরকীয়ার ঘটনা ও চুরির নাটকের বিষয়টি পরিস্কার বেরিয়ে আসে। তিনি অভিযোগ করে বলেন, আদালতে মামলাটি করার পর থেকে আসামি মোস্তফা, ফারুক, আবদুল করিম, শাহারাজ, শরীফ ও আমির হোসেন মামলাটি তুলে নিতে তাঁকে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে মামলা তুলে না নিলে তারা প্রাণনাশের হুমকি দিতে থাকেন এবং এলাকায় দেখলেই অস্ত্র-সস্ত্র নিয়ে ধাওয়া করেন। পরে তাদের ভয়ে বাধ্য হয়ে গত ছয় মাস নিজ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান নুরুজ্জামান। ভুক্তভোগী নুরুজ্জামান বলেন, তিনি মোস্তফা ও তার সহযোগীদের হুমকিতে বাড়ি-ঘরে ডুকতে না পারায় খানসাব নামের এক ব্যক্তির কাছে তার বসতঘর ভাড়া দেন। গতকাল শনিবার (৩০ আগস্ট) সকালে তাঁর ভাড়াটিয়া খানসাব বাড়ির চলাচলের সাঁকো তৈরী করতে গেলে মোস্তফা ও তার সহযোগী সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে ভাড়াটিয়াকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। নুরুজ্জামান অভিযোগ করেন, হুমকির ভয়ে তিনি বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার ন্যায় বিচার ও তাঁর জীবনের নিরাপত্তা দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুজ্জামানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তা তিনি আইনিভাবেই মিমাংসা চান। হুমকি ও হামলার অভিযোগও অস্বীকার করেন এই ব্যক্তি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, এলাকায় প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতে না পেরে দীর্ঘদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন নুরুজ্জামান নামের ওই ব্যক্তি। এই ঘটনার সুস্থ সমাধান দাবি করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category