• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হল ত্যাগ করে বাড়ির উদ্দেশে বের হতে দেখা যায় তাদের।
অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসে তাদের নিয়ে গেছেন। তবে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হলত্যাগের নির্দেশের কারণে বিপাকে পড়ার কথা জানান দূরের শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) রাতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে কম্বাইন্ড ডিগ্রি করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা এসে হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে ভিসির বাসভবন, প্রক্টর অফিস ভাঙচুর করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়।
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে গেলো এক মাস ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। রবিবার দুপুরে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক অ্যাকাডেমিক কাউন্সিল সভা হয়। সভায় শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা না আসায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিলনায়তনে তালা দিয়ে ভিসিসহ আড়াইশ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ৮টার দিকে বহিরাগতরা এসে হামলা চালিয়ে তালা ভেঙে ভিসিসহ অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়।
বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আলিমুজ্জামান জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়িঘরে ফিরে যাচ্ছেন। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category