• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হঠাৎ নরসিংদীতে পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা

মোঃ আল আমিন :
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : বলা নেই কওয়া নেই কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই হঠাৎ করে নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. মোঃ আসিফ নজরুল।
রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। পরে বেলা ১২টায় শিবপুরের মনফেসচার এলাকায় অবস্থিত নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. এ. মোহাইমিন আল জিহান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মোহাইমিন আল জিহান আইন উপদেষ্টার আকস্মিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগত মান মূল্যায়ন। তবে, ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হননি। তিনি সকাল ১১টায় এসে দ্রুততার সঙ্গে পরিদর্শন শেষ করে চলে যান।
প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন মোল্লা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগত মান উন্নয়নে উৎসাহ জোগাবে। স্থানীয় মহলে এই পরিদর্শনকে কেন্দ্র করে নানা আলোচনা ও কৌতূহল দেখা গেছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category