• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জন গ্রেফতার

মোস্তাফিজুর রহমান :
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানা যায়- কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)।
বুধবার (২৭ আগস্ট ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
অপরদিকে, কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানাধীন সুইসগেট এলাকা থেকে ৭৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন চেংটিমারী এলাকার মোঃ হারুনর রশীদ (২৫)।
বুধবার (২৭ আগস্ট ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকায় রাজিবপুর থানাধীন সুইসগেট এলাকায়চেকপোস্ট পরিচালনা করে ইয়াবাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজিবপুরে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।
এখানে উল্লেখ্য যে, মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে এর আগে অসংখ্যবার জানানো হলেও জেলা মাদকদ্রব্যের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায় মাদকমুক্ত সমাজ বিনির্মানে কার্যকরী কোনো কাজের কাজ হচ্ছে না বলে অভিমত প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category