• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও চুরির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের বিনাপানী বাজার পাঠাগার ভাঙচুর ও চুরির মিথ্যা অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব পশারিবুনিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে একই গ্রামের আ. কাদের ফরাজীর ছেলে আবু ফরাজী, জাহাঙ্গীর হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার, শাখায়েত মালাকারের ছেলে শিল্পপতি কায়ছার মালাকার, মমিন উদ্দিনের ছেলে দুলাল হাওলাদার, মুনসুর হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার এবং হেতালিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে জসিমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসীর অভিযোগ, উল্লিখিত স্থানে কোনো পাঠাগারই ছিল না। শুধু হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে এই মানহানিকর মামলা করা হয়েছে। পশারিবুনিয়া এনএম কারিগরি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছাইফুল্লা কালাম ও এবতেদায়ি শাখার শিক্ষক মাওলানা আলী আকবর (বাদীর চাচাতো ভাই)সহ স্থানীয় শিক্ষক, মসজিদের ইমাম ও বিনাপানী বাজার পূজা মণ্ডপের পুরোহিতরা জানান—ওই স্থানে কোনো পাঠাগার ছিলনা। মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে মামলার বাদী আলমগীর হোসেন জানান, তিনি বিনাপানী বাজার বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি। বর্তমানে মসজিদের নির্মাণ কাজ চলছে। মসজিদের পাশে একটি পাঠাগার ছিল, যা ভাঙচুর করে আসামিরা ইট, খোয়া ও বালু নিয়ে যায়। তাই তিনি থানায় মামলা করেছেন।
বাদীর কাছে জানতে চাওয়া হয়, মামলার আসামি শিল্পপতি কায়ছার মালাকার ঘটনাস্থলের সময় ঢাকায় ছিলেন—তাহলে তাকে কেন আসামি করা হলো? এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
ভান্ডারিয়া থানার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, আদালতের আদেশে সিআর ৯২/২৫ (ভান্ডারিয়া) মামলাটি এজাহার হিসেবে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category