• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীর কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ

বায়েজিদ :
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ী বাজারে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করেছে পৌর প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপদারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সম্প্রতি রাতের আঁধারে কালীবাড়ী বাজারের পান ও চুন হাটিতে অজ্ঞাত ব্যক্তিরা অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস শুরু করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পান ব্যবসায়ী শ্রী রিপন ও সাইফুল, সুপারি ব্যবসায়ী সবুজ, আবুবক্কর সিদ্দিক ও আঃ রশিদ এবং চুন ব্যবসায়ী নরেশ ও সামছুল গত ২৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।
অভিযান চলাকালে পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপদার সাংবাদিকদের বলেন,
“শুধু এই হাটিতেই নয়, পৌর এলাকার যেখানেই অবৈধ দখল হয়েছে, আগামী রবিবারের মধ্যে স্বেচ্ছায় দখলমুক্ত না হলে সেখানে ও উচ্ছেদ অভিযান চালানো হবে।”
পৌর প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

পলাশবাড়ীর পল্লীতে সাপের দংশনে কিশোরীর মৃত্যু
পলাশবাড়ী (গাইববান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সাপের দংশনে এক কিশোরীর মৃত্যু বরন করেছেন।
২৫ আগষ্ট সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায়। নিহত কিশোরী হলেন আশরাফুল মিয়ার কন্যা মোছাঃ মনি আক্তার (১৩)।
জানা যায়, প্রতি দিনের মত ঘটনার দিন সন্ধ্যায় বাড়ীর সামনে খেলতে গিয়ে সাপে দংশন করলে মেয়েটি চিৎকার করে। তার চিৎকারে মাসহ অন্যরা বাড়ী থেকে বের হয়ে দেখেন মনি মাটিতে পড়ে ছটফট করছে। স্থানীয়রা তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার সময় মনি মৃত্যুবরণ করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য এমরান।

পলাশবাড়ীতে ইউপি সদস্যের হাত পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ মেম্বারের হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে ২৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে ফতেপুর খাজার ইট ভাটা নামক স্থানে। প্রত্যাক্ষদর্শীরা জানান,মহদীপুর ইউপির ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ শেষে অবস্থান করছিলেন।
এসময় কয়কজন দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের থেকে ২০০ গজ উত্তরে খাজার ইট ভাটায় নিয়ে গিয়ে বেদম মারপিট করে। এতে তার হাত ও পা ভেঙ্গে যায় বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে শহীদ জিয়া ম্যাডিকেল কলেজ বগুড়ায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category