• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বরিশালের মুলাদীতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, বরিশাল : ২৪ আগস্ট বেলা ১০ ঘটিকায় মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নদীর পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয় ।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত হওয়া ঘোষেরচর দাখিল মাদ্রাসাটি নাজিরপুরের পুরাতন প্রতিষ্ঠানের একটি। নদী ভাঙনের ফলে মাদ্রাসাটি নদী থেকে মাত্র ৫ গজ দুরে। দীর্ঘ প্রায় ৬৫ বছরে এই প্রতিষ্ঠান আলোকিত করেছে নদী বেষ্টিত এই অঞ্চলকে। এই মাদ্রাসাটি নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র। দুয়েকবার সামান্য কিছু জিও ব্যাগ দেয়া হলেও তার কোন আশানুরুপ ফলাফল আসেনি বলে দাবী এলাকাবাসীর।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জয়ন্তী নদী ভাঙনের কারণে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন খুব তীব্র আকার ধারণ করেছে। এ কারণে পুরো এলাকা হুমকির মুখে রয়েছে। নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে আমাদের সবকিছুই নদীতে বিলীন হয়ে যাবে ও আমরা নিঃস্ব হয়ে যাব।’ ধ্বংষ হয়ে যাবে মাদ্রাসাটি। যেখানে আমাদের সন্তানেরা পড়াশুনা করছে। দ্রুত ভাঙন রোধে জিও টিউব ব্যাগ ও পাথর ফেলে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category