• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে : অধ্যাপক এবিএম ফজলুল করীম

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মুন্সিগঞ্জ : মঙ্গলবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার আড়িয়ল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠকঅনুষ্ঠিত হয়।উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, চব্বিশের আন্দোলন এক বছর পার হলেও এর সুফল কিন্তু জনগণ এখনো পায়নি। যার জন্য কয়েক হাজার ছাত্র জনতা জীবন দিলো। সেই সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব এখনো চলছে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন এবার দূর্নীতির বিরুদ্ধে একটি সংগ্রাম করতে হবে। আর তা হবে আগামী নির্বাচনে সৎ যোগ্য ন্যায়পরায়ন ব্যক্তিকে নির্বাচিত করার মাধ্যমে।
এছাড়াও উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, টংঙ্গিবাড়ি উপজেলার আমীরআব্দুল বারী, সেক্রেটারি হাবিবুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category