• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি বাংলাদেশ : মুশফিক

ক্রীড়া প্রতিবেদক :
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল দেখতে গতকাল গিয়েছিলেন তামিম ইকবাল। বিসিবির শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে থাকায় মুশফিক গতকাল সেখানে যেতে পারেননি। তবে আজ বুধবার হাজির হয়েছিলেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার।
আজ প্রায় আড়াই ঘণ্টা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন মুশফিক। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধির পক্ষে কথা বলেন মুশফিক, ‘এটা তো অবশ্যই ভালো লাগে। যেটা আমি বললাম যে এর আগেও আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। তো অনেকদিন পর আবার তাদের কাছে আসতে পারলাম।’
‘একদিক দিয়ে অনেক কষ্টও লাগে কারণ যেটা আমি এর একটু আগেও বললাম যে তাদের ফ্যামিলির লড়াইটা অন্যরকম। তো এটাকে আমরা যতটুকু সাধারণ হিসেবে দেখতে পারি এবং তাদেরকে সবসময় মানসিকভাবে ওই সাপোর্টটা দিতে পারি যে তারাও আমাদের মত একজন মানুষ এবং তারা চাইলেই আমাদের চাইতে আরও দ্বিগুণ ভালো কাজ করতে পারে।’
এদিকে গতকাল শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে বিসিবির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছিল এ বিষয়ে সরাসরি কিছু বলেননি মুশফিক। তিনি বলেন, ‘বাস্তবায়ন যত দিন না হবে, এসব বৈঠক ফলপ্রসূ হবে না। আমরা তো ক্যারিয়ারের প্রায় শেষ দিকে, আশা করব, পরের প্রজন্মের জন্য এ রকম পরিবেশ যেন দিতে পারি, যাতে তারা নিয়মিত সব জায়গায় গিয়ে খেলতে পারে। ও রকম মাঠ যেন করে দিয়ে যেতে পারি, অনুশীলনের সুযোগ-সুবিধা দিতে পারি।’
পরে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বিচারে খুব একটা এগোয়নি দাবি করে মুশফিক বলেন, ‘বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। এদিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category