• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় বারসিকের এনগেজ প্রকল্পের অবহিতকরন সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় বারসিকের এনগেজ প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের প্রকল্প সমন্বকারী মাহবুবুর রহমান। প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র’র পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হাসান, বারসিকের বাবলু জোয়াদ্দার, এনজিও প্রতিনিধি আতাউর রহমান, সিএসও নেটওয়ার্কের পলাশ, শ্রাবন্তী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সিএসও নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় যে,এনগেজ প্রকল্পে জলবাযুু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলার বিশ হাজার দরিদ্র প্রান্তিক নারী-পুরুষ, যুব, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ যাদের কমপক্ষে ৫০% নারী ও ৫০% পুরুষ উপকৃত হবেন। যারা জলবায়ু ঝুঁকির কারণে স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবিকার সংকটে রয়েছেন, তারা সক্ষমতা বৃদ্ধি, নানাবিধ সহায়তা এবং প্রচারণা থেকে উপকৃত হবেন। এছাড়া উক্ত প্রকল্পে টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রকল্পে স্টুডেন্ট ফোরাম গঠন ও ওরিয়েন্টেশন, দ্বি-মাসিক স্টাডি সার্কেল তৈরি, স্কুল/কলেজ লাইব্রেরিতে বই ও সরঞ্জাম প্রদান, স্টুডেন্ট ফোরামের জন্য মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও কম-কার্বন বিকল্প প্রশিক্ষণ, ফোরাম থিয়েটার গ্রুপ গঠন ও প্রশিক্ষণ, পরিবেশ সাংবাদিকদের ওরিয়েন্টেশন ও রিপোর্টিং প্রশিক্ষণ, গণতন্ত্র সংলাপ ও যৌথ কর্মসূচি (ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে), সামাজিক বনায়ন ও জলবায়ু অভিযোজন ক্যাম্পেইন, স্কুল ও কলেজ পর্যায়ে পরিবেশ মানবাধিকার সপ্তাহ পালন, ফোরাম থিয়েটার গ্রুপের মাধ্যমে সচেতনতামূলক নাট্য আয়োজন, ইউডিসি সেবা দাতাদের প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ে ডিজিটালাইজেশন ও তথ্য অধিকার মেলা, তথ্য অধিকার বিষয়ক দরখাস্ত মা ও মনিটরিং, আঞ্চলিক নীতি সংলাপসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

কয়রায় পুলিশের অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিন ব্যাপী এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ইয়াছিন সরদার,
মনিরুল সরদার, রবিউল ইসলাম, নজরুল গাজী, নছিম গাজী, আমজেদ গাজী ও আয়ুব আলী। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম ইমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category