• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রসেনজিৎ মিস্ত্রী
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, জেলা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা। পথসভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, আসাদুজ্জামান লিটু, আখতারুজ্জামান সুমন, আল আমিন মুন্সী প্রমুখ। বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয়।” তারা রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে নেতৃবৃন্দ মরহুম জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবর-এর কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category