• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে হত্যাচেষ্টা মামলার দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। জানা যায়, সোমবার র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর থানা নওয়াপাড়া এলাকা থেকে পশ্চিম বালিপাড়া গ্রামের মোঃ জলিল সেপাইর ছেলে রাকিব সেপাই (২২) ও মৃত নুরুজ্জামান খানের ছেলে জসিম খান (২০)কে গ্রেফতার করে। আসামীরা দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীদের সোমবার রাতেই ইন্দুরকানী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী রাকিব সেপাই ও জসিম খান তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদাদাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় গত ০৩ আগষ্ট ব্যবসায়ী আব্দুল হাই খানকে পশ্চিম বালিপাড়া এলাকায় আসামীরা হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙ্গে দেয় ও দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম বালিপাড়া এলাকায় মাদকসেবীদের নিয়ে আড্ডা ও নেশার টাকার জন্য চুরি সহ চাঁদা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
আহত আব্দুল হাই খানের ভাই জাহিদুল খান জানান, দুই মাদকসেবী ও সন্ত্রাসী রাকিব সেপাই ও জসিম খান আমার ভাইয়ের কাছে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি হাত ও একটি পা ভেঙ্গে দেয় এবং দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় ৭ আগষ্ট রাকিব সেপাই ও জসিম খানের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করি।
ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলাটি হওয়ার পর র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। তারা গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠায়।

ইন্দুরকানীতে ইয়াবাসহ জেপি নেতা গ্রেফতার
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : ইন্দুরকানীতে ইয়াবা সহ জেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মৃধারহাট বাসস্ট্যান্ড থেকে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে কালাম শেখ (৩৬)কে ৮পিস ইয়াবা সহ গ্রেফতার করে। সে দীর্ঘদিন উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। সে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) ’র যুব সংহতির একজন সক্রিয় কর্মী ছিল। মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালাতে পাঠিয়েছে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, কালাম শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category