• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীর পাঁচদোনায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মোঃ আল আমিন :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : পাকিজা গ্রুপের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড় এলাকায়। এ ঘটনায় পুলিশের গাড়িতে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮), বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়াকে (২৮) উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯ টায় শুরু হয়ে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া মেম্বার ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে।
সর্বশেষ রোববার (১৭ আগস্ট) রাতে স্থানীয় পাকিজা গ্রুপের ঝুট নিয়ে মোছাদ্দেকের এক কর্মীর ওপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতেই ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। রাত সাড়ে ৯ টা থেকে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়। এসময় একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, রাতে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং রাত সাড়ে ১১ টা পর্যন্ত তারা পরস্পর মুখোমুখি অবস্থান করে। আমরা উভয় গ্রুপের মাঝে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে আর কোন ঘটনা যেনো না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মাধবদীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় উপস্থিত হলেন আ’লীগ নেতা মোখলেছ
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি : এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো নরসিংদীর মাধবদীবাসী। মাধবদী ১০ নং ওয়ার্ড (আনন্দী) আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমানের মমতাময়ী মা রোববার (১৭ আগস্ট) বিকেলে ইন্তেকাল করেন। পরে আনন্দীর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান সোমবার ১৮ আগস্ট সকালে কারাগার থেকে ৩ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো প্রিয় মা’কে দেখতে এবং জানাজায় অংশ নিতে নিজ বাড়িতে আসেন।
তিনি গত বছর ৫ আগস্টের পর মাধবদীর আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়ে নরসিংদী জেলা কারাগারে ছিলেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মাধবদী আনন্দী আটপাইকা ঈদগাঁ মাঠে মোখলেছের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে ঈদগাঁ কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে ফের পুলিশের গাড়িতে করে তাকে কারাগারে নেওয়া হয়।
মোখলেছুর রহমানের প্রিয় মায়ের জানাজায় উপস্থিত হওয়ার পথেও ছিল নানা বাধা-বিপত্তি। এমনকি মায়ের কবরেও মাটি দেওয়ার সুযোগ মিলেছে শত প্রতিকূলতার ভেতর দিয়ে। এ দৃশ্য উপস্থিত প্রত্যেকের হৃদয় স্পর্শ করেছে গভীরভাবে।
এই ঘটনা স্মরণ করিয়ে দেয়—রাজনীতি এমন হওয়া উচিত নয় যেখানে ব্যক্তিগত ও পারিবারিক শোকেও মানবিকতার স্থান হারিয়ে যায়। বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক নেতাদের জন্য এটি এক বড় উদাহরণ। যেন এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হন, যা একদিন আপনাকেও প্রিয়জনের শেষ বিদায়ে বাধার মুখে ফেলতে পারে।
মোখলেছুর রহমান তার মায়ের জানাজায় অংশ নিয়ে তিনি বুকভরা কান্নায় বিদায় জানান প্রিয় মা’কে। দীর্ঘদিনের বিচ্ছেদ ও কারাবাসের যন্ত্রণার মাঝে মায়ের মৃত্যু যেন তার জীবনে আরও গভীর বেদনার দাগ কেটে গেল। সন্তানের চোখের জল দেখে এলাকাবাসীর হৃদয়ও ভারাক্রান্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category