• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় জামাত নেতা হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

বায়েজিদ :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যা মামলার মূল আসামীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু এবং নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “অপরাধ যতই বড় হোক না কেন, আইনের হাতে অপরাধীদের ধরা পরতেই হবে।”
স্থানীয়রা দ্রুত সময়ে আসামী গ্রেফতারের ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে এই সাফল্য গোবিন্দগঞ্জ থানার পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রমাণ বহন করছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category