• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে যুবদল কর্মীর গুলিতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ

একেএম শাহজাহান :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে যুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের ২কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এরআগে, গতকাল রবিবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন- মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে ও জামায়াতের যুব বিভাগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার ১৫ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের বাকবিতন্ডা হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশী চালায় তারা। বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো.জাকির হোসেন অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জামায়াতের যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন। এ ব্যাপারে জানতে চেয়ে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মি মহসিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবো। ওসি লিটন দেওয়ান আরও বলেন, স্কুলের ভবনের ছাদের ওপরে উঠে, ভালো ভাবে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। আরও অভিযোগ ছিল খেলায় জুনিয়র খেলোয়াড সুযোগ পায়, সিনিয়র খেলায়াডরা সুযোগ পায় না। এসব নিয়ে স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যার দিকে বৈঠক বসে মিটমাট করে দেয়। যাতে আর কোন সমস্যা না হয়। কিন্ত বৈঠক শেষে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। যারা গুলিদ্ধি হয়েছে একপক্ষ দাবি করছে তারা তাদের লোক। আরেক পক্ষের সাথে কথা বলতে পারি নি।

যুবদল কর্মীকে গুলির প্রতিবাদে যুবলীগ নেতার বাড়িতে হামলা-আগুন, মামলা
একেএম শাহজাহান ঃ নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে আহত করার প্রতিবাদে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান রোববার রাত ৯টার সময় আমার দেশকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয়রা বলেছেন, গুলির আওয়াজ শুনেছে। আহতদের জখমের নমুনায় বুঝা যাচ্ছে গুলি, কিন্তু হাসপাতালের নথিতে ‘অ্যাসল্ট’ লেখা হয়েছে। তবে রিপোর্ট আসলে বুঝা যাবে মূলত বিষয়টি কি। এ ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক শাকিলের মা রাতে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের তিন নেতাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল (২৭) গা ঢাকা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল কর্মী নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুলসহ কয়েকজনের সাথে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে তাদের কথা কাটাকাটি বাগি¦তণ্ডা ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা শাকিল গুলি করলে যুবদল কর্মী নাজমুল হাসান মিহির গুলিবিদ্ধ হয় এবং মাহিদুলসহ আরো দু’জন আহত হয়। স্থানীয়রা জানায়, যুবদল কর্মীকে গুলি করে আহত করার ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো. রুবেল (৩০), মো. রায়হান (২৮), মো. রাশেদ (২০), সালাম (২৬) সহ ১০/১২ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে শাকিলকে খোঁজাখুঁজি করে। সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর আগুনে পুড়ে যায়। এ বিষয়ে জানতে আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের মুঠোফোনে কল দেয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মীরজুমলা মিঠু চেয়ারম্যান শনিবার রাত সোয়া নয়টার সময় আমার দেশকে জানান, যুবলীগ সন্ত্রাসী শাকিল গুলি করে মিহিরকে। মিহির গুলিবিদ্ধ হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুলির ঘটনার পর শাকিল এর বাড়িতে হামলা হয়েছে। এই ঘটনায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজিব আহমেদ চৌধুরীর নিকট শনিবার রাত সাড়ে নয়টার সময় জানতে চাইলে তিনি জানান, ছুটিতে আছেন, আগামীকাল সকালে হাসপাতালে গিয়ে খবর জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category