• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ সার পাচারকালে ৯৫০০ কেজি সার জব্দ

আব্দুল কাইয়ুম :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ ও পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা এলাকার সবুজ কৃষি ভাণ্ডারের গুদাম থেকে এসব সার উদ্ধার করা হয়।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সবুজ কৃষি ভাণ্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদ দাস গোপনে তার গুদাম থেকে নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারের এক দোকানে সার সরবরাহ করছিলেন। সারের কোনো মেয়াদ ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় ভ্যানে থাকা ১২০ বস্তা সার জব্দ করা হয়। পরে গুদামে আরও ৭০ বস্তা সার পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ২০২২ সালে প্যাকেজিং করা এসব সার কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। আমরা সবগুলো সার জব্দ করে থানায় জমা দিয়েছি।
পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন বলেন, জব্দকৃত সার থানায় রাখা হয়েছে। তবে মালিককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category