• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাবনা ব্যাংকার্স ফোরামের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গত শনিবার সন্ধ্যায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের নিরালা স্যুটে পাবনা ব্যাংকার্স ফোরামের নবনির্বাচিত নির্বাহী পরিষদ (২০২৫-২০২৬) এর অভিষেক অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি ও সোনালী ব্যাংকের জিএম আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ফোরামের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জবদুল ইসলাম। অনুষ্ঠানে ফোরামের পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন ধরনের সহযোগিতার মনোভাব পোষণ করে বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রেজওয়ানুর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইভিপি সাইফুল ইসলাম, ইসলামী ব্যাংকের এসভিপি মুহাম্মদ জিয়াউল্লাহ, ফোরামের সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সৈয়দ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কমার্স ব্যাংকের এসপিও হামিদুর রহমান, অগ্রণী ব্যাংকের এজিএম আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ ও সোনালী ব্যাংকের এসপিও ড: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহকারি কাস্টমার সার্ভিস ম্যানেজার শাহীদুল ইসলাম, এনসিসি ব্যাংকের সিনিয়র অফিসার শিপন আলী, দপ্তর সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংকের অফিসার মিলন হোসেন, সহ দপ্তর সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের উপ সহকারি পরিচালক মাহবুবুর রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আজিজুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সিটি ব্যাংকের অফিসার বুলবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সিটি ব্যাংকের এভিপি আতাউর রহমান পলাশ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সোনালী ব্যাংকের এসপিও সুমন আনোয়ার মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ইসলামী ব্যাংকের এসপিও মীর গোলাম মওলা শরীফ, সহ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং বেসিক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তারিকুল ইসলাম টুটুল, মহিলা বিষয়ক সম্পাদক ও সোনালী ব্যাংকের এজিএম রাজিয়া সুলতানা, ফোরামের নির্বাহী পরিষদ সদস্য ও সোনালী ব্যাংকের ডিজিএম গোলাম হাসান, রুপালী ব্যাংকের ডিজিএম মতিউর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম মাহমুদ উল মতিন, কৃষি ব্যাংকের ডিজিএম গাজীউর রহমান, ব্যাংক এশিয়ার এভিপি মনির হোসেন চৌধুরী, ইসলামী ব্যাংকের এভিপি মির্জা সিদ্দিকুর রহমান মাখন, জনতা ব্যাংকের এসপিও আনিসুর রহমান খান, বেসিক ব্যাংকের এসপিও রবিউল ইসলাম, সোনালী ব্যাংকের এসপিও আরিফ চৌধুরী, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার বেলালুর রহমান ও স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জনতা ব্যাংকের এজিএম মো: নুরুজ্জামান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্বিক সাফল্য মন্ডিত করে তোলে। আগামীতে পাবনা ব্যাংকার্স ফোরামের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌক্তিক সহযোগিতা ও উন্নয়ন কর্মকান্ডসহ কল্যাণমূলক কাজে উপস্থিত সবাই অগ্রণী ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category