• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতি চাই: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। তবে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাই।
রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়েত ইসলামীর স্বাগত জানিয়েছে।
তিনি আরও বলেন, দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্যে ঐক্যমত কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনে ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে।
জামায়াত নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি- সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউস বোথ। এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category