• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : রবিবার (১০ আগষ্ট) সকাল ১০.৩০ মিনিটে পিরোজপুর ডাক দিয়ে যাই- এনজিও অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা প্রমুখ।
নবীনদের স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে পরিসংখ্যান বিভাগের আসিফ আকতার, সাইকোলজি বিভাগের নুসরাত জাহান রূপা এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সামিউল হায়দার ও সিএসই বিভাগের শেখ সাঈদ আনোয়ার বক্তব্য রাখেন।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পরিচয়পর্ব সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category