• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের

মোঃ আল আমিন :
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির মোল্লা মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।
রোববার (১০ আগস্ট) দুপুরে ভগিরথপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে নাছির মোল্লা বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
পরবর্তীতে জুলাই যোদ্ধার সরকারি তালিকা তৈরির সময় তাঁর ১০ বছর বয়সী একমাত্র সন্তানের অসুস্থতায় মৃত্যুর কারণে স্থানীয় প্রশাসনের সাথে নিজ থেকে যোগাযোগ করতে পারেননি। এতে করে জুলাই যোদ্ধার তালিকায় তাঁর নাম উঠানো হয়নি গুলি ও ককটেলে আহত নাছির মোল্লার। আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার প্রয়োজনীয় সব তথ্যপ্রসাণসহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও এখনও কোন পদক্ষেপ না নেয়ার অভিযোগ তাঁর। জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়া সকলকে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেয়ার দাবি জানান নাছির মোল্লা।
সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী স্বপন মোল্লা, সমাজ সেবক আমিন উদ্দিন, শাকিল শেখ, মারুফ মোল্লা, আহত পথযাত্রী নাজিম উদ্দিন, আহত পারভীন বেগম উপস্থিত ছিলেন।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবদী প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের নিন্দা ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন করেছে মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকরা। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবদী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক শেখ সাদী, আহ্বায়ক কমিটির সদস্য মো. ওবায়দুর রহমান, মতিউর রহমান, সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক একে ফজলুল হক, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক সেক্রেটারি মো. সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মোঃ আল আমিন, কাজি জয়নাল, ফজলুল হক মিলন, রেজাউল করিম, মো. মুছা মিয়া, জাকারিয়া, হুমায়ুন কবির ভুইয়া, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক কণ্ঠে তারা ঘোষণা দেন-সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category