• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর হাতিয়ায় কুখ্যাত ডাকাত আটক : ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমা জব্দ

একেএম শাহজাহান :
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও হাতবোমাসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) রাত ১টা থেকে দুপুর ২টা পর‌্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল উপজেলার বাংলাবাজার মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিজাম ডাকাতের ‘বিসমিল্লাহ মৎস্য আড়তে’ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক মজুত রয়েছে। কোস্ট গার্ডের অভিযানে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মাছঘাট এলাকায় অবস্থিত ওই আড়তে তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র এবং ২৯টি হাতবোমা উদ্ধার করা হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি, আড়তের সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আটক নিজাম ডাকাতের বাড়ি লক্ষ¥ীপুর জেলার রামগতি থানায়। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার‌্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
একেএম শাহজাহান ঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক সফল বার্তার সম্পাদক লিয়াকত আলি খান, ৭১ টেলিভিশনের রিপোর্টার মিজানুর রহমান, এস এ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন, এটিএন নিউজের প্রতিনিধি ফয়জুল ইসলাম , একেএম শাহজাহান প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন এখন টেলিভিশনের রিপোর্টার নাসিম শুভ। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকেরা। এদিকে নোয়াখালী জেলা শহর ছাড়াও জেলার সোনাইমুড়ি, বেগমগঞ্জের চৌমুহনী এবং কবিরহাট উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category