• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন

আতাউর শাহ্ :
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
Oplus_16908288

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ শনিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণত সম্পাদক রিফাত হোসাইন সবুজ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আসাদুর রহমান জয়, রিপোটার ইউনিটের সভাপতি আব্দুর রশিদ তারেকসহ সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ‘সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান। এ ছাড়াও মানববন্ধনে বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category