• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বায়েজিদ :
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনর পত্রিকার সম্পাদক পলাশবাড়ি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, বৈশাখী টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক আমার সংবাদ এর পলাশবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদাতা ফেরদাউস মিয়া, সাংবাদিক হাসিবুর রহমান স্বপন, প্রতিদিনের সংবাদ এর সোহেল রানা, দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার সাগর সরকার মিনুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন ও মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নে সরকারের নিকট জোড় দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category