• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে ফের ভয়াবহ আগুনে পুড়লো ৭ দোকান, ব্যবসায়ীরা আগুন আতঙ্কে

মোঃ আল আমিন :
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ফের ভয়াবহ অগ্নিকান্ডে নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে আগুন লেগে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার ৬ আগস্ট সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
গত ৪জুলাই মাধবদী বাজারের মুড়ি, মুদি, স্বর্ণ ও পাইকারী মালামাল পট্রিতে এক ভয়বহ অগ্নকান্ডে প্রায় অর্ধ শতাধিকেরও বেশী দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক’শ কোটি টাকর ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়। এর রেশ কাটতে না কাটতেই ঠিক একমাসের মাথায় ফের অগ্নিকান্ডের স্বিকার হলো মাধবদী বাজারের আরো ৭ টি দোকান।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, সকাল ৭:২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে তিনটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category