• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

শরীফ ওমর টুটুল :
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডকম, গাজীপুর : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি গাছা থানার বোর্ড বাজার এলাকার মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে বোর্ডবাজার মুনসুর প্লাজায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এতে মহানগর গাছা থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, সরকারবিরোধী আন্দোলনে দেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষের প্রতিরোধের প্রতীক হিসেবে এই দিনটি স্মরণীয় হয়ে আছে। সেই উপলক্ষে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরেও এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “এই দিনের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে হবে। এই সরকার ফ্যাসিবাদী আচরণ করে দেশ পরিচালনা করছে। দেশের মানুষ আজ মুক্তির জন্য অপেক্ষা করছে।”
তারা আরও বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। না হলে ছাত্র-জনতার আগুনে এই সরকার টিকতে পারবে না।”
এসময় উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সভাপতি- মনিরুল ইসলাম বাবুল,গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএসএম নাঈম গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,যুগ্ন সম্পাদক
এড আনোয়ার হোসেন যুগ্ন সম্পাদক হাজী জব্বার সরকার গাছা মেট্রো থানা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী,প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category