• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট হতে নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে শনিবার (২ আগস্ট) রাত ১১ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভুতুমমারী চর এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার বেদকাশি গ্রামের আনছার আলী ও ইবাদুল হক। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কয়রায় বিএনপির সার্চ কমিটির সাংগঠনিক সভা
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওর্য়াডে বিএনপির সার্চ কমিটির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকাল ৩ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়ন সার্চ কমিটির সিনিয়ার সদস্য শেখ সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এফ এম মনিরুজ্জামান মনি, আবুল বাশার ডাবলু, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াকুব আলী, মাষ্টার আবুল বাশার, মিজানুর রহমান লিটন, ঢালী রবিউল ইসলাম, মোঃ আলাউদ্দিন সানা, ফারুক হোসেন, শেখ নুরুল হুদা, শেখ কওছার আলম, ছাত্র নেতা আনোয়ার সাদাত কাজল, আলাউদ্দিন, স্থানীয় বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, মনোরঞ্জন মন্ডল, আঃ রশিদ মল্লিক, রফিকুল ইসলাম হাওলাদার, ইয়াছিন , আবু মুছা হাওলাদার, দেলবার গাজী, আমিরুল হাওলাদার, আছাদুল ইসলাম হাওলাদার, প্রমুখ। সাংগঠনিক সভায় স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কয়রায় ২ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার বায়লাহারানিয়া গ্রামের মোঃ জাহিদুল ইসলাম ও আঃ গফুর গাজী। তাদের বিরুদ্ধে সিআর ও জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রবিবার(৩ আগস্ট) দিন ব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, আটককৃত আসামীদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category