• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।
শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামেও নিয়ে যেতে পারবে।
রায়েরবাজারে ১১৪ জনের কবর দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেওয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধে মিডিয়ার আরও সরব হওয়া দরকার।
গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এর আগে উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category