সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় দুর্যোগকালিন সময় আশ্রয় নেওয়া সাইক্লোন শেল্টারের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ের উপর এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলার বিআরডিবির হলরুমে জেজেএসের এসসিভিএস প্রকল্প এই এ্যাডভোকেসি সভার আয়োজন করে। এতে কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আঃ রহমানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান, গনেশ মন্ডল, আবুল কালাম শেখ, মাসুম বিল্লাহ, জেজেএসের এসসিভিএস প্রকল্পের সিসিই অফিসার মোঃ নাসির মাহমুদ, শিক্ষার্থী তানিয়া আক্তার, নাসরিন আক্তার, স্থানীয় অধিবাসী শাহরিয়া সুলতানা প্রমুখ। সভায় দুর্যোগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সাইক্লোন শেল্টারের নানান সমস্যা চিহৃিত করে তা সমাধানের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্পের সহযোগিতায় সুন্দরবন
খুলনা রেঞ্জের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ ) মোঃ শামীম রেজা মিটুর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী, প্রধান শিক্ষক মোতাহার হোসেন, শিক্ষক মাধব চন্দ্র হালদার, ভিটিআরটি সদস্য লুৎফর রহমান সানা, শিক্ষার্থী দিলরুবা খাতুন, ইমরান হোসেন প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কয়রায় দুর্যোগ বিষয়ক অবহিতকরন সভা
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশের দক্ষিণ পশ্চিাঞ্চলে ঘুর্নিঝড় পুর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসুচীকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ বিষয়ক কয়রায এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উত্তরণের সিএএ এবং এসআরএসপি প্রকল্পের সহযোগিতায় এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উত্তরণের সিএএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি সাবিকুন্নাহার, মনিটরিং এন্ড সেল কো-অর্ডিনেটর সেজিনা খান,উপজেলা কো-অর্ডিনেটর শেখ রেদওয়ান উল ইসলাম, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর অমিত কুমার মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠনের মিজানুর রহমান লিটন প্রমুখ।