• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে উল্টে গেছে বগি

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, লালমনিরহাট : লালমনিরহাট রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বগি উল্টে গেছে। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে শহরের বিডিআর গেট হয়ে পুরান বাজার, কুড়িগ্রামের ফুলবাড়ি, ভূরুঙ্গামারীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট রেলক্রসিংয়ে অপর একটি রেললাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে।
রেলওয়ে ডিএমই (লোকো) সাজেদুর হাসান নির্ঝর বলেন, দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করে জানাবো। আপাতত যেহেতু বন্ধ রয়েছে রাস্তা, সেহেতু জনদুর্ভোগ নিরসনে আমরা কাজ করছি। দুটি কোচ ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তে মূল কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category